শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস লিগ জিততে পারে রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর সম্ভবত সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন আলভারো আরবেলোয়া। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগেরে কোয়ার্টার ফাইনালের ফাস্ট লেগে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ তার দল। সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচে এগিয়ে থাকার ওপর নির্ভর করছে চ্যাম্পিয়নস লিগে লস ব্লাঙ্কোসদের ভবিষ্যত। 

লা লিগায় রিয়াল মাদ্রিদের স্বপ্ন কার্যত শেষ। শীর্ষে থাকা বার্সেলোনা থেকে সাত পয়েন্ট পিছিয়ে তারা। 

কাতালান ক্লাবকে হটিয়ে যাওয়ার দৃশ্যমান কোনো সুযোগ নেই আরবেলোয়ার শিষ্যদের। স্প্যানিশ লিগে তাদের হাতে কেবল ৮ ম্যাচ। ফলে লা লিগার আশা মৃতপ্রায়। তবে রিয়াল মাদ্রিদ চাইলে চ্যাম্পিয়নস লিগ নিজেদের করে নিতে পারে। এ যাত্রায় প্রথম বাঁধা বায়ার্ন। 

ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কোনো যুক্তি মানে না। সবাই যখন ধরে নেয় তারা শেষ, তখনই ঘুরে দাঁড়িয়ে অসম্ভবকে সম্ভব করে তোলে বার্নাব্যুর যোদ্ধারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়