শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকা‌পের ফাইনা‌লে এক টিকিটের মূল্য ২২ কো‌টি ৫০লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপ ফাইনালের এক-একটি টিকিটের মূল্য উঠেছে প্রায় ২৩ লাখ মার্কিন ডলার। বাংলা‌দে‌শি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২২.৫০ কোটি। তবে চাইলেও আপনি খুব বেশি টিকিট কাটতে পারবেন না। মাত্র চারটি টিকিটই পাবেন। যার এক-একটির মূল্য সা‌ড়ে ২২ কোটি টাকা। কিন্তু কেন এত দাম উঠলো?

১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল। সেখানে লোয়ার ডেকে গোলের পিছনে ১২৪তম ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩-৩৬ নম্বর আসনগুলোর দাম ফিফার পুনঃবিক্রয় সাইটে দেখে চোখ কপালে উঠেছে ফুটবলভক্তদের! আসলে পুনঃবিক্রয়ের ক্ষেত্রে টিকিটের মূল্য কত হবে, তা ফিফা নিয়ন্ত্রণ করে না। তবে ক্রেতা ও বিক্রেতার থেকে ২৫ শতাংশ করে অর্থ ফিফা নিয়ে থাকে। সেখানে এক-একটি টিকিটের দাম সা‌ড়ে ২২ কোটি টাকা। যেহেতু গোলের পিছনে, তাই এর দাম আরও বেশি উঠছে বলে মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয়। নিচের ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর সারির ৩৩ নম্বর করিডোরের আসনের দাম উঠেছে ২,০৭,০০০ ডলার। বাংলা‌দে‌শি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। অন্যদিকে, সবচেয়ে উপরের তৃতীয় ডেকের শেষ সারির ৩১০ নম্বর ব্লকের ২৬ নম্বর সারির ২৩ নম্বর ক্যাটাগরি দুইয়ের একটি আসনের দাম চাওয়া হয়েছে ১,৩৮,০০০ ডলার। অর্থাৎ ১ কোটি ৭০ লাখ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত পুনঃবিক্রয় সাইটে ফাইনালের সর্বনিম্ন মূল্যের টিকিটের দাম ছিল ১০,৯২৩.৮৫ ডলার।

ফাইনালের ‘ক্যাটাগরি ১’ টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় ১০,৯৯০ ডলার। বাংলা‌দে‌শি ১৫ লাখ টাকা। দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে ৭ লাখ ৮৭ টাকা। তৃতীয় বিভাগের দাম ৬ লাখ। ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে। এগুলো ছিল ফিফার নিজস্ব সাইটে। এবার পুনঃবিক্রয় সাইটে দাম সমস্ত সীমা ছাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়