শিরোনাম
◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি ◈ অক্সফোর্ডে অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ সমর্থকদের স্লোগান, পাল্টা হাসনাত আবদুল্লাহর ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ১১:১২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌মিনুল ইসলাম বুলবুলের নাম এখ‌নো আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তন আসলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দাপ্তরিক নথিতে তার প্রতিফলন এখনো পড়েনি। গত ৭ এপ্রিল বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হলেও আইসিসির ওয়েবসাইটে বোর্ড পরিচালক হিসেবে এখনো সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নাম শোভা পাচ্ছে।

বোর্ড পরিচালকদের নাম দেখা যাবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটেই। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের বোর্ড ভেঙে দেওয়ার পর বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। সম্প্রতি এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম। 

সাধারণত প্রতিটি পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ড প্রধানেরাই আইসিসির বোর্ড সদস্য নির্বাচিত হন। তবে আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে বোর্ড সদস্যদের তালিকায় এখনো বিসিবির প্রতিনিধি হিসেবে আগের সভাপতি বুলবুলের নামই রয়েছে। সাধারণত কোনো দেশের বোর্ড প্রধান পরিবর্তিত হলে আইসিসিকে অবহিত করার পর তারা ওয়েবসাইট হালনাগাদ করে, যা এক্ষেত্রে এখনো সম্পন্ন হয়নি।

শুধু বিসিবিই নয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পরিবর্তন হলেও তথ্য হালনাগাদ করেনি আইসিসি। মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট হলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় আছেন দেবজিত সাইকিয়া ও রজার বিনি। অথচ বর্তমান চেয়ারম্যান জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম দেখা গেছে আইসিসির ওয়েবসাইটে।

ভারতের মতো অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের দুজন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। আইসিসির তালিকায় শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে এখনো শাম্মি সিলভা ও বান্দুলা দিসানায়েকের নাম রয়েছে। তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি বেশ জটিল। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সম্প্রতি শ্রীলঙ্কা সরকারকে ক্রিকেট নির্বাহী কমিটিকে সরে দাঁড়াতে বলেছে। 

সরকারি হস্তক্ষেপের কারণে এর আগে আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল। এবারও নতুন প্রশাসন গঠন নিয়ে আইসিসি ও লঙ্কান সরকারের মধ্যে টানাপোড়েন শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এসএলসিকে নতুন প্রশাসনের অধীনে আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। চতুর্থ মেয়াদে নির্বাচিত শাম্মি সিলভা এখন এসএলসির সভাপতি। এখন আইসিসি শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে কি না, সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়