শিরোনাম
◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ১১:৩৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপে নতুন নিয়ম: মুখ ঢেকে কথা বললেই লাল কার্ড!

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠে ফুটবলারদের আচরণে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ফিফার প্রস্তাবিত দুটি নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে অনুমোদন করেছে, যা পরবর্তী বিশ্বকাপেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে গেলে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হতে পারে। 

একই সঙ্গে মাঠে তর্ক-বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা বা সন্দেহজনক আচরণও শাস্তির আওতায় আসতে পারে, যদি তা অপমানজনক বা বর্ণবিদ্বেষী আচরণের ইঙ্গিত বহন করে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, এই নিয়মের মূল উদ্দেশ্য হচ্ছে  মাঠে শৃঙ্খলা বজায় রাখা। 

তাঁর ভাষায়, যদি কোনও খেলোয়াড় মুখ ঢেকে কিছু বলেন এবং সেটির ফলে বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগ ওঠে, তাহলে তাঁকে মাঠ থেকে বের করে দেওয়া উচিত। তিনি আরও বলেন, যদি কারও লুকানোর কিছু না থাকে, তাহলে মুখ ঢেকে কথা বলার প্রয়োজন নেই।

এই নিয়ম প্রস্তাব আলোচনায় আসে গত ফেব্রুয়ারিতে এক ইউরোপীয় ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনার পর, যেখানে এক খেলোয়াড় মুখ ঢেকে কথা বলার সময় বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগে অভিযুক্ত হন এবং পরে শাস্তিও পান। 

আইএফএবি জানায়, নিয়মগুলো আপাতত পরীক্ষামূলকভাবে চালু থাকবে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত আসরেই এগুলো কার্যকর হবে।

নতুন বিধান অনুযায়ী শুধু খেলোয়াড় নয়, দলের কর্মকর্তারাও শাস্তির আওতায় আসবেন। কোনও কর্মকর্তা যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে উস্কানি দেন, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, কোনও দলের কারণে ম্যাচ পরিত্যক্ত হলে সেটি তাদের জন্য পরাজয় (ওয়াকওভার) হিসেবে গণ্য করা হতে পারে।

এর আগে আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে একটি বিতর্কিত ঘটনার পর মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়, যা শেষ পর্যন্ত নতুন নিয়ম প্রণয়নের পথে গড়ায়। সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপে মাঠের আচরণ ও শৃঙ্খলায় কঠোর হতে চলেছে ফিফা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়