শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পপ স্টার শাকিরার ক‌ণ্ঠে  প্রকাশ্যে আস‌ছে ফিফা বিশ্বকাপের থিম সং Dai Dai - এর টিজার 

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের মঞ্চে ফের ফিরছেন পপ তারকা শাকিরা। ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেম ‘Dai Dai’ প্রকাশ্যে আসতে চলেছে আগামী ১৪ মে।
ইতিমধ্যেই রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে শুট হওয়া গানের টিজার প্রকাশ্যে এসেছে। যা ঘিরে ফুটবল ও সঙ্গীতপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

এক মিনিটের টিজার ভিডিওতে মাঠের মাঝে নাচতে দেখা গিয়েছে শাকিরাকে। বিভিন্ন দেশের রঙে সজ্জিত পারফর্মারদের সঙ্গে তাঁর উপস্থিতি বিশ্বকাপের বৈশ্বিক আবহকেই তুলে ধরেছে।

এই গানে শাকিরার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। তাঁর আফ্রোবিটস সাউন্ডের সঙ্গে শাকিরার লাতিন পপ ও রেগেটনের মিশ্রণ নতুন অ্যান্থেমে আলাদা মাত্রা যোগ করেছে। --- আজকাল

টিজারে শাকিরাকে গাইতে শোনা যায়, ‘Here in this place / You belong’, এরপর পুরুষ কণ্ঠে শোনা যায়, ‘What broke you once / Made you strong।’ জানা গিয়েছে, ‘Dai Dai’-এর অর্থ প্রায় ‘চলো এগিয়ে যাই’, যা বিশ্বকাপের আবেগের সঙ্গে দারুণভাবে মানিয়েছে বলে মনে করছে ফুটবলমহল।

এটাই শাকিরার দ্বিতীয় অফিসিয়াল ফিফা বিশ্বকাপ অ্যান্থেম। এর আগে ২০১০! দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য তাঁর গাওয়া ওয়াকা ওয়াকা বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনও অন্যতম জনপ্রিয় ফুটবল অ্যান্থেম হিসেবে বিবেচিত হয়।

শুধু ২০১০-এই নয়, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গানটি প্রকাশ করেছিলেন শাকিরা। পরে রিও ডি জেনেরোয় সমাপ্তি অনুষ্ঠানে পারফর্মও করেন তিনি। এরও আগে ২০০৬ জার্মানি বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে তাঁর বিখ্যাত গান ‘হিপস ডোন্ট লাই’ পরিবেশন করেছিলেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। প্রথমবারের মতো এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। উদ্বোধনী ম্যাচ হবে আজটেকা স্টেডিয়ামে এবং ফাইনাল আয়োজন করা হবে মেটলাইফ স্টেডিয়ামে।

এ বারই প্রথম বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। এর আগে ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত টুর্নামেন্টে খেলত ৩২টি দল। শাকিরার দেশ কলম্বিয়াও ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়