শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফ‌রে আস‌লেই সব স্বাভাবিক হয়ে যাবে: বি‌সি‌বি সভাপ‌তি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মনে করেন, বাংলাদেশ ও ভারতের ক্রিকেট সম্পর্ক নিয়ে এখন আর বড় কোনো জটিলতা নেই। বরং ভারত যদি বাংলাদেশ সফরে এসে একটি সিরিজ খেলে, সেটিই হতে পারে দুই দেশের ক্রিকেট সম্পর্ককে পুরোপুরি স্বাভাবিক করার বড় পদক্ষেপ।

ভারতীয় সংবাদ মাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসকে' দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনো বাস্তব সমস্যা আছে। বাংলাদেশে একটি সিরিজ আয়োজনই হতে পারে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্পর্ক নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটিও তুলে আনেন সাবেক এই অধিনায়ক। তবে বর্তমান পরিস্থিতিকে তিনি অনেক ইতিবাচক হিসেবে দেখছেন।

তামিমের ভাষায়,  দেশের নিরাপত্তা পরিস্থিতি এখন দারুণ। কোনো নিরাপত্তা হুমকি নেই, ভারতীয় দলের জন্যও কখনো ছিল না। ভারত বাংলাদেশে এলে পুরো স্টেডিয়াম ভর্তি হয়ে যায়। মানুষ এই প্রতিদ্বন্দ্বিতা খুব পছন্দ করে।

বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথাও জানান তামিম। আইপিএলে একসঙ্গে খেলার অভিজ্ঞতার পাশাপাশি ঢাকার লিগেও একাধিকবার একসঙ্গে থাকার কথা উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপ ইস্যুতে আগের বিসিবি প্রশাসনের সমালোচনাও করেছেন তামিম। তার মতে, আইসিসির সঙ্গে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে ভুল করেছে। আইসিসি নমনীয় ছিল, সমাধানের সুযোগ ছিল। আমাদের সেটা খুঁজে বের করা উচিত ছিল, বলেন তিনি।

তামিম আরও বলেন, বিশ্বকাপের মতো মঞ্চ হারানো বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি ছিল। বিশেষ করে এমন অনেক ক্রিকেটার থাকতে পারেন, যারা হয়তো আর কখনো বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না। বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্ক নিয়ে সাম্প্রতিক সময়ের উত্তেজনার পর তামিমের এই মন্তব্যকে ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বিশেষ করে ভারতকে বাংলাদেশ সফরে আনার ব্যাপারে বিসিবির নতুন নেতৃত্ব যে আগ্রহী, সেটিও স্পষ্ট হয়েছে তার বক্তব্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়