শিরোনাম
◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের আগে পাসপোর্ট হারিয়ে নেদারল্যান্ডসে আটকে গেলেন সৌদি ফুটবলার

বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার আগে অপ্রত্যাশিত এক ঝামেলার মুখোমুখি হয়েছেন সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুল হামিদ। নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পাসপোর্ট হারিয়েছেন সৌদ আব্দুল হামিদ। এতে যথাসময়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেননি এই ফুটবলার। অফিশিয়াল বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

সোমবার (২৫ মে) ২৪ বছর বয়সী এই রাইট-ব্যাক সপরিবারে আমস্টারডামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তার ব্যক্তিগত গাড়িটি ভেঙে চুরির ঘটনা ঘটে। চোরেরা গাড়ি থেকে তার পাসপোর্ট, জরুরি কাগজপত্র এবং বেশ কিছু মূল্যবান ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যায়।

ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই চুরির তদন্তের বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি সমন্বয় করছে তারা। পাশাপাশি নেদারল্যান্ডসে নিযুক্ত সৌদি আরবের দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। যাতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করে তাকে জাতীয় দলে যোগ দেওয়ার ব্যবস্থা করা যায়।’

সম্প্রতি সৌদি আরবের গ্রীক কোচ জর্জিওস দোনিসের ঘোষিত ৩০ সদস্যের প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে নাম রয়েছে সৌদ আব্দুল হামিদের। তাকে ছাড়াই সৌদি আরবের বাকি ফুটবলাররা ইতোমধ্যে নিউইয়র্ক ও টেক্সাসে ট্রেনিং ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন।

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো এবং সেনেগালের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে সৌদি আরব। এবারের মূল বিশ্বকাপে তারা কঠিন গ্রুপ ‘এইচ’এ অবস্থান করছে। যেখানে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে এবং কেপ ভার্দে।

সূত্র: সিএনএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়