শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩। 

মো: আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৩১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা গ্রামের মো. শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংদাইর এলাকার মোছা. শাহিদা আক্তার (২৯) এবং মিন্টু হোসেন (২৯)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ধামরাই থানার এস.আই রহমানের নেতৃত্বে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. শরীফকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়,যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। একইদিনে ঢুলিভিটা এলাকায় পৃথক অভিযানে শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১১০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু এলাকায় গোপনে মাদক ব্যবসা চলছিল। তবে বড় চক্রকে পুলিশ ধরতে পারবে—এমন আশা অনেকেই করেননি। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মাদক ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। পুলিশের এ অভিযান আমাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রেপ্তারকৃতরা ভারত থেকে হেরোইন এনে ধামরাই এলাকায় খুচরা বিক্রির পরিকল্পনা করেছিল। আমরা সফলভাবে তাদের আটক করেছি। গত ১২ ঘণ্টায় আরও তিনটি মাদক মামলা রেকর্ড হয়েছে।”

তিনি আরও জানান, অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার হয়েছে। এর মধ্যে ৬০, ৩০ ও ২০ পিস ইয়াবার পৃথক মামলা অন্তর্ভুক্ত আছে। বড় চক্রের সাথে জড়িতদেরও খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। “ধামরাইকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে,” বলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়