শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কুকুরের ধাক্কায় উল্টে গেল ভ্যান, প্রাণ গেল গৃহবধূর

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ভ্যান দুর্ঘটনায় আহত হয়ে কোহিনুর বেগম (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রবিবার (১০ মে) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। নিহত কোহিনুর বেগম ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর সদরদী বাস্তোখোলা গ্রামের বাসিন্দা এবং ইব্রাহিম মাতুব্বরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে কোহিনুর বেগমসহ কয়েকজন যাত্রী ভ্যানে করে ভাঙ্গা বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে হঠাৎ কয়েকটি কুকুর রাস্তার ওপর ছোটাছুটি শুরু করলে একটি কুকুর ভ্যানের নিচে পড়ে যায়। এতে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যে ভ্যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনায় কোহিনুর বেগমসহ অন্তত পাঁচজন আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোহিনুর বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, কোহিনুর ছিলেন অত্যন্ত শান্ত ও পরিশ্রমী একজন নারী। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম বিরাজ করছে। ছোট ছোট সন্তানদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

এদিকে এ দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। অনেকেই গ্রামীণ সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল ও প্রাণীর অবাধ বিচরণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়