শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন হিরো আলম (ভিডিও)

দুধ দিয়ে গোসল করে মৌখিকভাবে রিয়া মনিকে তালাক দিয়েছেন হিরো আলম। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দেন তিনি।

হিরো আলম জানান, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি আরো বলেন, ‘আর যদি কোনোদিন রিয়া মনিকে বউ দাবি করে আপনাদের, মিডিয়ার সামনে আসি, তাহলে আপনারা আমাকে জুতাপেটা কইরেন।’

এর আগে, শনিবার এক ফেসবুক পোস্ট হিরো আলম লিখেছিলেন, ‘আজ বিভিন্ন জেলা থেকে কিছু নারী ভক্ত দুধ নিয়ে আসতেছে আমাকে গোসল করানোর জন্য। আজ আফতাব নগর এম ব্লক রিয়া মনিকে তালাক দিয়ে গোসল করবো।’

স্ত্রীকে তালাক দেওয়ার পরই বিয়ে করবেন হিরো আলম, এ রকম কথা ছড়িয়েছেন খোদ তার অনুসারীরা। কিন্তু আলম বলছেন ভিন্ন কথা। হিরো আলম বলেন, ‘এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তানকে দেখাশোনার জন্য একজন মা খুঁজছি। আমি একা তাদের মানুষ করতে পারবো না। আগে দুইটা বিবাহ করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়