শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজল–টুইঙ্কলের গোপন কথা ফাঁস, বলিউডে তুমুল জল্পনা

পুনরায় আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েনের জল্পনার মাঝেই উঠে এলো নায়িকার প্রাক্তন প্রেমিক প্রসঙ্গ; যেখানে জড়িয়েছেন বলিউডের আরেক অভিনেত্রী টুইঙ্কল খান্নার নামও।

সম্প্রতি তাদের একটি সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কল- দু’জনই জানিয়েছেন, তাদের দু’জনেরই একজন কমন প্রাক্তন প্রেমিক রয়েছে। এই কথা শুনেই সঙ্গে সঙ্গে টুইঙ্কলকে চুপ করতে বলেন কাজল। সম্প্রতি তাদের অতিথি-আলাপের অনুষ্ঠানে এসেছিলেন অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী কৃতি শ্যানন। অনুষ্ঠানের একটি পর্বে অতিথিদের বিভিন্ন বিষয়ে নিজেদের সম্মতি বা দ্বিমত জানাতে হয়।

এমন একটি বিষয় ছিল- প্রিয়বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনো প্রেম করা উচিত নয়। এই বিষয়ে কাজল এবং টুইঙ্কল- দু’জনই সহমত পোষণ করলেও ভিকি ও কৃতি এই মতের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। আলোচনার এক মোড়ে গিয়ে কাজলের কাঁধে হাত রেখে টুইঙ্কল বলেন, আমাদেরও একজন কমন প্রাক্তন রয়েছে কিন্তু।

টুইঙ্কলের এই মন্তব্যে কিছুটা চমকে যান কাজল এবং দ্রুত তাকে থামিয়ে দিয়ে বলেন, দয়া করে চুপ করো। একেবারে চুপ! যদিও সেই প্রাক্তন প্রেমিক কে, তা কাজল বা টুইঙ্কল কেউই প্রকাশ করেননি। যদিও নেটিজেনদের মাঝে এ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়