শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘থার্সডে নাইট’-এ মিথিলার সঙ্গে কী ঘটল!

থার্সডে নাইট অর্থাৎ বৃহস্পতিবার রাত মানেই একটু ফান–ফুর্তি। পরের দিন শুক্রবার বা ছুটির দিন হওয়ায় থার্সডে নাইট ব্যস্তময় জীবন থেকে একটু মুক্তির সময় যেন। বন্ধুদের সঙ্গে এমন এক আড্ডায় মুখর হতে চেয়েছিলেন কয়েক বন্ধু। কিন্তু সেই আড্ডা তাদের জীবনে প্রশান্তিতো আনেনি বরং তৈরি করেছে সমস্যা।

এমন গল্প নিয়ে ২৬ নভেম্বর রাত ১২টায় কনটেন্টটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

নির্মাতা জাহিদ প্রীতম বলেন, 'থার্সডে নাইটের গল্প এদেশে ঘটে যাওয়া একটি অপরাধমূলক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। একটি ঘটনাকে কয়েকজনের দৃষ্টিতে দেখানোর চেষ্টা করেছি। এখানে দর্শকরাই মূল বিচারক।'

এতে অভিনয় করেছেন—তানজিয়া জামান মিথিলা,​সামিরা খান মাহি, সৌম্য জ্যোতি,​ফররুখ আহমেদ রেহান, তাওহীদুল তামিল, নকশী তাবাসসুম, পারভেজ সুমন,​মেহেদী হাসান মেধা,​সাদিদ আদনান ওয়াহিদ,​রেহনুমা আলম ঐশী।

সামিরা খান মাহি বলেন, 'এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছি। পহেলা বৈশাখের দিনে এই কনটেন্টের শুটিং করেছিলেন। আসামি পেটানোর দৃশ্য ছিল সকাল বেলা। সেই দৃশ্যের শুটিং শেষ করে দুপুরে ওই শাড়ি পরেই উদযাপনে মেতে ছিলাম।'

আহমেদ রেহান বলেন, 'নির্মাতা এখানে আমার করা চরিত্রটি নিয়ে যেভাবে ভেবেছেন, সেটা আমার কাছে দারুণ লেগেছে। একটু অন্যরকম বলে আমিও খুব মজা পেয়েছি কাজটি করে।'

সৌম্য জ্যোতি বলেন, 'রেহান ভাই, মিথিলা আপুসহ পুরো ইউনিটের সঙ্গে কাজ করাটা ছিল খুব আনন্দের। আমি সবসময় ভালো স্ক্রিপ্টে বিশ্বাসী এবং এ গল্পটি প্রথম শুনেই ভালো লাগে।'

সূত্র: দ্য ডেইলি স্টার বাংলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়