শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অয়ন মুখোপাধ্যায়ের নতুন ছবিতে ১০ বছর পর পর্দায় রণবীর-দীপিকা জুটি

একসময় বাস্তব জীবনের প্রেমিক-প্রেমিকা ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের প্রেম যেমন আলোচনায় ছিল, বিচ্ছেদও ছিল সংবাদমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবনে ভিন্ন পথে হাঁটলেও পর্দায় তাদের রসায়ন আজও বলিউডের অন্যতম আকর্ষণ। ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’–প্রতিটি ছবিতেই তারা দর্শক-সমালোচকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়ের গভীরতা দিয়ে। ১০ বছর পর আবারও পর্দায় ফিরছেন এই জনপ্রিয় জুটি।

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘তামাশা’ ছিল তাদের শেষ কাজ। এরপর একসঙ্গে দেখা যাবে কিনা– এ নিয়ে জল্পনা ছিল বহুদিন। শেষ পর্যন্ত সেটি হতে যাচ্ছে। জুটি হয়ে আবার পর্দায় আসছেন রণবীর-দীপিকা। সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি এর আগে দু'জনকে নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তৈরি করেন। 

অয়ন তার নতুন ছবির চিত্রনাট্য নির্মাণ করছেন রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত হয়ে। মূল গল্পে আধুনিকতা যোগ করতে নির্মাতা বেশ কিছু টুইস্ট যোগ করছেন।

রাজ কাপুরের ‘চোরি চোরি’ সিনেমায় দেখা যায়, এক ধনীর মেয়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়া, পথে এক সাংবাদিকের সঙ্গে দেখা। সেখান থেকে শুরু প্রেম। অয়নের সংস্করণে এমন প্রেম থাকলেও গল্প সাজানো হবে আধুনিক প্রযুক্তি, সমসাময়িক সমাজ ও তরুণ প্রজন্মের জীবনযাপন ঘিরে। নতুন সেটআপ, নতুন দ্বন্দ্ব এবং আরও গভীর আবেগ থাকছে গল্পে। 

শোনা যাচ্ছে, এই ছবির মাধ্যমে রণবীর কাপুর প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার প্রযোজনা সংস্থার নাম আরকে ফিল্মস। 

যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে একাধিক গণমাধ্যম সূত্র জানিয়েছে, ছবির প্রি-প্রোডাকশন চলছে। ২০২৬ সালের শুরুতে শুটিং শুরু হতে পারে। বড় বাজেট ও ভারতের পাশাপাশি একাধিক দেশে সিনেমার দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে অয়নের।

 সব মিলিয়ে রণবীর-দীপিকা জুটির প্রত্যাবর্তন শুধু একটি সিনেমা নয়, বলিউডের জন্য বড় ঘটনা। অয়ন মুখোপাধ্যায়ের নতুন গল্প, ক্ল্যাসিকের অনুপ্রেরণা আর ১০ বছর পর দুই তারকার অদম্য অনস্ক্রিন রসায়ন–সবকিছু মিলিয়ে এই সিনেমার খবরটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়