শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩১ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যার পাঁচ ঘণ্টা আগে ফেসবুক পোস্টে যা বলেছিল

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মাহত্যা খবরে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। মিরপুর পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার সময় জাহের আলভী নেপালে শুটিংয়ে ছিলেন।

ঘটনাটিকে আরও নাড়িয়ে দিয়েছে একটি তথ্য সেটি হলো, মৃত্যুর মাত্র পাঁচ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি। ঐ পোস্টে তিনি তার বোনের বোনের মাতৃত্বযাত্রার এক তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। ইকরা মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও স্বাভাবিকভাবেই অনলাইনে উপস্থিতি ছিলেন, যা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। কী কারণে এমন আত্মাহত্যা সিদ্ধান্ত তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পাঠকের জন্য অভিনেতার স্ত্রীর শেষ পোস্টটি হুবহু তুলে ধরা হলো।  

পারিবারিক সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বাসায় এ ঘটনা ঘটে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা প্রয়োজনীয় ব্যবস্থা নেন। তবে ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে। মিরপুর পল্লবী থানার ওসি বিষয়টি নিয়ে জানায়, এটি আত্মাহত্যা। পারিবারিক কলহ থাকতে পারে বলে ধারণা তাদের। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

এদিকে স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে জাহের আলভী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কথা বলার মতো অবস্থায় নেই। একই সঙ্গে সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সময় চেয়েছেন এবং কোনো বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন।

May be an image of baby and smilingউল্লেখ্য, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১০ সালে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। হঠাৎ এই মৃত্যুতে পরিবার-পরিজন ও ভক্তদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়