শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:৫৩ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি ভালো আছি, আমার কিছুই হয়নি, অনেক ফোন আসছে, আমি বিরক্ত: হায়দার হোসেন

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ বিকাল থেকে হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে গুণী শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন। অনেকেই বিষয়টি নিয়ে পোস্ট করেন। তার ভক্তরাও এমন খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে হায়দার হোসেনের সঙ্গে যোগাযোগ করে জানা গেলো তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। শিল্পী নিজের ফেসবুকে এক পোস্টেও জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। ভালো আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন। বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম।

তার গাওয়া ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ গান দুটি শ্রোতাদের কাছে এখনো জনপ্রিয়। বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও হৃদয়ে গেথে গেছে শ্রোতাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়