শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইতে না পেরে স্টেজে কেঁদে ফেললেন সুনিধি চৌহান

ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান স্টেজ পারফরম্যান্স করতে করতে অঝোরে কেঁদে উঠলেন। ‘আই অ্যাম হোম’ ট্যুরের অংশ হিসেবে সুনিধি লখনৌতে পারফর্ম করতে মঞ্চে উঠেছিলেন। কয়েকটি গান গাওয়ার পরই হঠাৎ তার গলা ভার হয়ে আসে, বোঝাই যাচ্ছিল তার কণ্ঠ স্বাভাবিক ছন্দে নেই। সেখানেই অঝোরে কাঁদতে শুরু করেন।

সুনিধি তার লাইভ কনসার্ট মানেই অন্যরকম উন্মাদনা। সাম্প্রতিক সময়ে ভারতব্যাপী নেচে-গেয়ে মাতিয়ে রাখেন মঞ্চ। যখনই পারফরম্যান্স করেন তখনই চেষ্টা করেন নিজের শতভাগ উজাড় করে দেওয়ার। আর এ কারণেই সব মহলে তিনি জনপ্রিয়।

তবে এবার লখনৌর কনসার্টের মঞ্চে দেখা গেল অন্য এক সুনিধিকে। অসংখ্য দর্শকের সামনে আবেগপ্রবণ হয়ে পড়েন। কনসার্টের মাঝখানেই জানান, গান গাইতে সমস্যা হচ্ছে, তার গলা ভার হয়ে আসছে। এরপরই শ্রোতা-ভক্তদের কাছে ক্ষমা চেয়ে শুরু করেন কান্না। সূত্র: টিভিনাইন

বলিউডের হিন্দি ও পাঞ্জাবি গানের কোকিল সুনিধি চৌহান ভারতের বিভিন্ন ভাষায় তিন হাজারের বেশি গান রেকর্ড করেন। হিন্দি, কন্নড়, তামিল, তেলুগু, উর্দু ছাড়াও বাংলা গানেও তিনি দর্শক মাতিয়েছেন। গত ডিসেম্বরে সুনিধি দেশব্যাপী সফর শুরু করেন মুম্বাই থেকে। এরপর দিল্লি, বেঙ্গালুরু, আহমেদাবাদে তিনি দর্শক মাতান। আগামী ১৪ মার্চ কলকাতায় বিশাল এক কনসার্টের মাধ্যমে শেষ হবে তার দেশব্যাপী সফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়