শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথচারীকে মারধরের অভিযোগে মডেল মনিকার বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি

রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অনেকেই তাকে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দূরত্ব দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মডেল মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। অবাক করা বিষয় হলো, মারধরের পর তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। ঘটনার পরপরই মনিকা নিজেই সেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। নিছক ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই মনিকা এই ভিডিওটি আপলোড করেছেন বলে অনেকে অভিযোগ তুলে তাকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি করছেন।

এদিকে পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মনিকা। তিনি দাবি করেন ওই ব্যক্তি তার খুব কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন। ধাক্কা দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি মনিকাকে নিয়ে বাজে মন্তব্যও করেন বলে তার অভিযোগ। তিনি আরও জানান যে পুরো ঘটনার এই ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়