শিরোনাম
◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন ◈ বাজেটের আকারে এগোচ্ছে বাংলাদেশ, ছাড়িয়ে গেছে কয়েকটি ধনী দেশকে ◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬, ০৯:৩৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ‘জাওয়ান’ অভিনেত্রী সঞ্জীতা

বাংলাদেশি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী ও সংগীতশিল্পী সঞ্জীতা ভট্টাচার্য জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন।  জাওয়অন সিনেমায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী বিয়ে করেছেন ভারতের আমেদাবাদভিত্তিক সংগীত পরিচালক রাগ শেঠি-কে। রাজকীয় আয়োজনে ভারতের উদয়পুর-এর এক ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর।

গায়িকা-অভিনেত্রী সঞ্জীতা নিজের বিয়েতে বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ। লাল বেনারসি শাড়ির সঙ্গে অফ-শোল্ডার ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ আর মাথায় শোলার মুকুট—সব মিলিয়ে তার লুকে ছিল ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালাবদলের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল।

বিয়ের প্রতিটি আয়োজনে ছিল উৎসবের আমেজ। ‘জওয়ান’ সিনেমার সহশিল্পীরাও যোগ দিয়েছিলেন এই আনন্দে। বিশেষ করে সানিয়া মালহোত্রা-সহ ছবির অনেক কলাকুশলী গায়েহলুদ, মেহেদি ও সংগীত অনুষ্ঠানে অংশ নেন। এমনকি প্রাক-বিয়ের ভিডিওতে পুরো টিমকে সঞ্জীতার সঙ্গে নাচতে দেখা যায় ‘জিন্দা বান্দা’ গানে, যা মুহূর্তেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

এর আগে, ২০২৫ সালের ১০ আগস্ট রাগ শেঠির সঙ্গে বাগদান সারেন সঞ্জীতা। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম—সবকিছুই যেন দ্রুত এগিয়েছে। গত বছরই উদয়পুরে সঞ্জীতাকে বিয়ের প্রস্তাব দেন রাগ।

উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমায় ‘হেলেনা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সঞ্জীতা। দিল্লিতে বেড়ে ওঠা এই শিল্পীর শিকড় জড়িয়ে আছে বাংলার সঙ্গে। তার বাবা কলকাতার এবং মা বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা। বিদেশে বড় হলেও পরিবারের কাছ থেকেই বাংলা ভাষা শিখেছেন তিনি।

নিজের পরিচয় নিয়ে সঞ্জীতা বলেন, আমার অনেক বাঙালি বন্ধু আছে, কিন্তু তারা বাংলা বলতে পারে না। আমি নিজেকে প্রবাসী বাঙালি বলি। বাবা কলকাতার, মা ময়মনসিংহের—তাই আমাদের পরিবারে বাঙালিত্বটাই বেশি প্রাধান্য পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়