শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১২:০২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ইরানি হামলার মধ্যে তেল উৎপাদন নিয়ে যে ঘোষণা দিল কুয়েত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার মুখে পড়েছে কুয়েত। পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটি সতর্কতামূলকভাবে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। 

কুয়েতের সামরিক বাহিনী রবিবার (৮ মার্চ) জানিয়েছে, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের মিসাইল ও ড্রোন হামলা প্রতিহত করছে।

তারা আরো জানায়, শহরের বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, সেগুলো মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই হামলা প্রতিহত করার সময় হয়েছে। কুয়েতের পাশাপাশি সৌদি আরব ও কাতারেও নতুন করে হামলার খবর পাওয়া গেছে।

এদিকে কুয়েতের জাতীয় তেল কোম্পানি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া শত্রুপক্ষের ড্রোনের একটি ঢেউ প্রতিহত করা হয়েছে।

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকও একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানবন্দরে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংস্থাটি এই হামলাকে ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা’ হিসেবে বর্ণনা করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়