শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে: রাশেদ প্রধান

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বক্তব্য একই সাথে আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। বিলম্ব হলেও বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি আমাদের জন্য আনন্দদায়ক। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন নতুন করে সংকট সৃষ্টি করবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ের প্রাপ্ত নতুন বাংলাদেশে, প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে দেশ ও জাতির প্রত্যাশা পূরণ হয় নাই।

প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা ছিলো। অথচ একই দিনে জুলাই সনদের ভিত্তি এবং জাতীয় নির্বাচনের প্রার্থী বেছে নেওয়ার দায়িত্ব দিতে চায় অন্তর্বর্তী সরকার দেশের জনগণকে। সংস্কার প্রশ্নের মুখে এবং সংকটে জর্জরিত হলো।

আজ সন্ধা ৬ টায় জাগপা’র নীতিনির্ধারকদের সাথে জরুরি বৈঠক এবং রাত ৮ টায় আন্দোলনরত ৮ দলের সাথে বৈঠকের পর পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া এবং প্রয়োজনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে রাশেদ প্রধান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়