শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতারের প্রথম দিনে ৫ নতুন জাতীয় রেকর্ড, শীর্ষে নৌবাহিনী

‌স্পোর্টস ডেস্ক : ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই সাঁতার ইভেন্টে ৫টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে।

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জিতেছে। আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।

নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে আলো ছড়িয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। পুরুষদের সাঁতারে একাই দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর কাজল মিয়া। তিনি ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের গড়া রেকর্ড ভেঙে দেন। এরপর দিনের দ্বিতীয় রেকর্ডটি আসে ২০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে, যেখানে কাজল তার নিজের করা গত বছরের রেকর্ড ভেঙে ২ মিনিট ৫.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন।

কাজলের মতো নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিও দুটি নতুন জাতীয় রেকর্ড করেছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে তিনি গত বছর নিজের করা ২৬.৭৯ সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছেন। পরে ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সাথে দলগতভাবে নতুন জাতীয় রেকর্ড গড়েন রাফি।

নারী সাঁতারেও একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪ x ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাইশা যুথী, এ্যানি ও সোনিয়া যৌথভাবে এই রেকর্ডটি গড়েন।

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এসময় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ মোট ৬৭টি দলের প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন মহিলা সাঁতারু, ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮১৬ জন অংশগ্রহণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়