শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত বিদায় ক‌রে দি‌লে আইসল্যান্ডও ‌গৌতম গম্ভীরকে ‌কোচ হিসা‌বে নে‌বে না

স্পোর্টস ডেস্ক :  টেস্ট দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হোক গৌতম গম্ভীরকে। দাবি উঠে গিয়েছে সর্বত্র। ইংল্যান্ডে সিরিজ ২–২ ড্র হলেও ঘরের মাঠে পারফরম্যান্স একেবারেই ভাল নয় টিম ইন্ডিয়ার। লাল বলের ক্রিকেটে। 

যদি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সত্যিই টেস্ট দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় গম্ভীরকে সেক্ষেত্রে সহজে নতুন কাজ পাবেন না গম্ভীর। কারণ, আইসল্যান্ডের মতো দেশও জানিয়ে দিল, তারা গম্ভীরকে নেবে না।

বিশ্বক্রিকেটে সদ্য আসা আইসল্যান্ড জানিয়েছে, তারা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে। তাই তাদের দলে কোচ হিসাবে গম্ভীরের জায়গা নেই। আইসিসির সদস্য তালিকায় না থাকা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘আমাদের সকল সমর্থকদের জানাচ্ছি, গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫–এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।

চলতি বছর লিথুয়ানিয়া, লাটভিয়া, ইউক্রেনের বিরুদ্ধে জিতেছে আইসল্যান্ড ক্রিকেট দল। হেরে গিয়েছে পোল্যান্ডের কাছে। 

তাই মজার পোস্ট করে গম্ভীরকে নিয়ে মন্তব্য করেছে তারা। এর আগে এরকমই মজা করে আইপিএলের ‘ফ্রড একাদশ’ তৈরি করেছিল তারা। ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা আইসল্যান্ড গম্ভীরকেও ছেড়ে কথা বলল না। বিশ্বজয়ী ক্রিকেটারকে নিয়ে রীতিমতো মজা করল আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়