শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে ধারাভাষ‌্য দি‌তে আস‌ছেন ম‌রিসন, র‌মিজ রাজা ও ওয়াকারসহ ৭ বিদেশি, সঙ্গে ৪ দেশি

স্পোর্টস ডেস্ক :  সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবা‌রের আসরের। একই দিনে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসও। রিয়েল ইম্প্যাক্টের পরিবর্তে বিপিএলের আগামী আসর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেলে সাজানোর দায়িত্বও থাকছে তাদের হাতে।

সবশেষ কয়েক বছরে রমিজ রাজা কিংবা ড্যানি মরিসনের বাইরে বলার মতো ভালো মানের ধারাভাষ্যকার আনতে পারেনি বিসিবি। যার ফলে ব্রডকাস্টিংয়ের পাশাপাশি ধারাভাষ্য নিয়েও প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের। তবে সেখানে এবার বড়সড় পরিবর্তন আসছে। আইএলটি-টোয়েন্টি, এসিসি ও পিএসএল নিয়মিত সম্প্রচার করায় বেশ কয়েক জন ধারাভাষ্যকারের সঙ্গে চুক্তি আছে ট্রান্স গ্রুপের। ---- ক্রিক‌ফ্রেঞ্জি

যাদেরকে দিয়ে বিপিএলে ধারাভাষ্য প্যানেলে সাজানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সেই তালিকায় মরিসনের সঙ্গে আছেন রমিজও। আইএল টি-টোয়েন্টি শেষে ৫ জানুয়ারি বিপিএলে যোগ দেবেন মরিসন। তাদের দুজনের পাশাপাশি প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসতে যাচ্ছেন ওয়াকার ইউনুসও। এর আগে বিপিএলে কোচিং করাতে এসেছিলেন সিলেটের হয়ে। বাংলাদেশের বেশিরভাগ সিরিজেই ধারাভাষ্যকার হিসেবে দেখা যায় ফারভেজ মাহরুফকে।

শ্রীলঙ্কার সাবেক পেসারও থাকছে সেই প্যানেলে। এ ছাড়া অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে বিপিএলে ধারাভাষ্য দিতে। উপস্থাপকের দায়িত্ব থাকা জয়নব আব্বাসও বেশ কিছু ম্যাচে ধারাভাষ্য দিতে পারেন বলে জানা গেছে। প্রথমবারের মতো বিপিএল আয়োজন করতে যাওয়া ট্রান্স গ্রুপ বাংলাদেশের সমর্থকদের ভালো মানের খেলা ব্রডকাস্টিং দিতে আত্মবিশ্বাসী।

বিদেশি ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার ‍উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের একটি সূত্রের মতে, এখনো পর্যন্ত ১১ জন ধারাভাষ্যকারের তালিকা চূড়ান্ত হয়েছে। সিলেট পর্বে সবাইকে না পাওয়া গেলেও আইএলটি-টোয়েন্টি শেষে পুরো ধারাভাষ্য প্যানেলকে পাওয়া যাবে।

সিলেটে বিপিএল শুরু হওয়ার পর সেটা চট্টগ্রাম ঘুরে শেষ পর্বে ঢাকায় ফিরবে। ৩৪ ম্যাচের বিপিএলের ১২টি আয়োজনের সুযোগ পেয়েছে সিলেট। সমান ১২টি ম্যাচ হবে চট্টগ্রামের ভেন্যুতেও। এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১০টি ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৬ ডিসেম্বর সিলেট, ৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ১৬ জানুয়ারি শুরু হবে বিপিএলের ঢাকা পর্ব।

সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি মিরপুরে হবে এলিমিনেটর। একই দিন সন্ধ্যায় হবে প্রথম কোয়ালিফায়ার। একদিন বিরতি দিয়ে ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৩ জানুয়ারি। এলিমিনেটর, কোয়ালিফায়ারের পাশাপাশি ফাইনাল ম্যাচের জন্যও রিজার্ভ ডে রাখা হয়েছে। বিপিএল শুরুর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় হবে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়