শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গ্রিভস ও রোচের লড়াই‌য়ে নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ড্র করলো ও‌য়েস্ট উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : শাই হোপ ও জাস্টিন গ্রিভসের প্রতিরোধের পর দ্রুত দুই উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দুই পেসার ছাড়াই শেষ দিন মাঠে নামা নিউ জিল্যান্ডের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তা আর হতে দেননি গ্রিভস। তাকে যোগ্য সঙ্গ দিয়ে মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকলেন কেমার রোচও। দুই সেশনের বেশি সময় ব্যাটিং করে ক্যারিবিয়ানদের এনে দিলেন দারুণ এক ড্র।

৫৩১ রানের লক্ষ্য তাড়ায় শনিবার ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩১৯ রান, হাতে ছিল ৬ উইকেট। ৬ উইকেটে ৪৫৭ রান তোলার পর দিনের ৩ বল বাকি থাকতে ড্র মেনে নেয় কিউইরা। --- অলআউট স্পোর্টস

ক্যারিয়ারের প্রথম দ্বিশতক হাঁকানো গ্রিভস অপরাজিত থাকেন ২০২ রানে। ম্যাচসেরাও হয়েছেন তিনি। ডানহাতি এই ব্যাটার তার ৩৮৮ বলের ইনিংসটি সাজান ১৯ চারে। অপর প্রান্তে ২৩৩ বল টিকে থেকে প্রথম শ্রেণির ক্যারিয়ারের সর্বোচ্চ ৫৮ রানে অপরাজিত থাকেন রোচ। নিজের খেলা শেষ ১০৪ বলে স্রেফ ৫ রান নেন তিনি।

সপ্তম উইকেটে ৪১০ বলে ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন গ্রিভস ও রোচ।

আগের দিন ৭২ রানে ৪ উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজকে বিপর্যয়ের হাত থেকে বাঁচান হোপ-গ্রিভস জুটি। পরাজয় এড়াতে ৪ উইকেটে ২১২ রান নিয়ে দিনের শুরুটা দেখেশুনেই করেন তারা। তবে দিনের ১৯তম ওভারে তাদের প্রতিরোধ ভেঙে দেন জ্যাকব ডাফি। ১৪০ রান করা হোপকে কট বিহাইন্ড করিয়ে ১৯৬ রানের জুটি ভাঙেন ডানহাতি এই পেসার। খানিকবাদে টেভিন ইমলাককে (৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন জ্যাক ফোকস।

দুই সেশনের বেশি সময় বাকি থাকায় ২৭৭ রানে ৬ উইকেট হারানো ক্যারিবিয়ানদের পরাজয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু চোটের কারণে দুই পেসার ম্যাট হেনরি ও ন্যাথান স্মিথ না থাকায় বোলিংয়ে ভুগতে হয় নিউ জিল্যান্ডকে।

মধ্যাহ্ন ভোজের বিরতির পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গ্রিভস। চা বিরতির আগে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান রোচ। শেষ সেশনে ৩২ ওভার ৩ বল ব্যাটিং করে ৫৮ রান তোলেন তারা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কেইন উইলিয়ামসনের ফিফটিতে ২৩১ রানে অলআউট হয় নিউ জিল্যান্ড। জবাবে ডাফির পেস তোপে ১৬৭ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৬৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা কিউইরা অধিনায়ক টম ল্যাথাম ও রাচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪৬৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।

আগামী বুধবার ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়