শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজোড়া লিগে খেলা ১৮ দলের তারকা ক্রিকেটার নোয়াখালী এক্সপ্রেসে

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী। আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠছে টুর্নামেন্টের, আর তার আগেই দলবদলের বাজারে বড়সড় চমক দেখিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

ইতোমধ্যে জনসন চার্লস, কুশল মেন্ডিস ও সৌম্য সরকারকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো নোয়াখালী এবার দলে টেনেছে বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো আফগান স্পিনার জহির খানকে।

২৬ বছর বয়সী চায়নাম্যান বোলার জহিরের রয়েছে আইপিএলে রাজস্থান রয়্যালস, বিগ ব্যাশে ব্রিসবেন হিট, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, সিপিএলে মেলবোর্ন স্টার্স, আইএলটি–২০ এ এমআই ইমিরেটস এবং কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলার অভিজ্ঞতা। এর আগে বিপিএলেও দুই দলে খেলেছেন তিনি।

জহিরকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস সামাজিক মাধ্যমে লিখেছে, আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল, আইএলটি২০ সব অভিজ্ঞতা নিয়ে দ্য ম্যাজিকম্যান জহির খান এখন নোয়াখালীর হয়ে! স্বাগতম, জহির।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩১টি টি–টোয়েন্টি ম্যাচ খেলে জহির নিয়েছেন ১৪২ উইকেট। একবার পাঁচ উইকেট নেয়ার অভিজ্ঞতা রয়েছে এই স্পিনারের। তার সেরা বোলিং ফিগার ৫/১৯। বিপিএলে পূর্বের চার ম্যাচে তার ঝুলিতে আছে দুই উইকেট।

জহিরের মতো অভিজ্ঞ স্পিনার দলে ভেড়ানোয় প্রথম আসরেই শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজিটির সমর্থকদের মাঝে ইতোমধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
হাসান মাহমুদ, সৌম্য সরকার, কুশল মেন্ডিস, জনসন চার্লস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মোহাম্মদ নবি, জহির খান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়