শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৫ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তাফিজের জোড়া উইকেটে সহজ জয় ক্যাপিটালসের

আইএল টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। গত ম্যাচে জোড়া উইকেটের পর, রোববার (৭ ডিসেম্বর) আবুধাবির বিপক্ষেও জোড়া উইকেট পেয়েছেন তিনি। তাতে সহয় জয় নিয়ে মাঠ ছেড়েছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস।

দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবুধাবির অধিনায়ক জেসন হোল্ডার। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে দুবাই। রভম্যান পাওয়েল ৫২ বলে ৯৬ রান করে ছিলেন অপরাজিত। ৮টি চারের সঙ্গে ৪টি ছক্কার মার। এছাড়া, ৩৬ বলে ৫২ রান করেন জর্ডান কক্স। দুটি উইকেট পান জেসন হোল্ডার।

জবাব দিতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসকে হারায় আবুধাবি। প্রথম ওভারে বিদায় নেন আলিশান শরাফুও। দলীয় ১০ রানের মধ্যে উন্মুক্ত চাঁদও মোস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে দল।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আবুধাবি। শেষ পর্যন্ত ১৫.৩ ওভারে আবুধাবি গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে, এতে ৮৩ রানের বিশাল জয় পায় মোস্তাফিজের দল দুবাই।

দুবাইয়ের পক্ষে ওয়াকার সালামখেইল একাই শিকার করেন চারটি উইকেট, ২৯ রানের খরচায়। উন্মুক্ত চাঁদ ছাড়াও মোস্তাফিজ শিকার করেন ওপেনার ফিল সল্টকে, ২১ বলে ২৭ রান করেন এই ইংলিশ তারকা। এদিকে দুটি করে উইকেট পান ডেভিড উইলি ও মোহাম্মদ নবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়